উত্তরদিনাজপুর

নাইন এম.এম. পিস্তল ও তিন রাউন্ড গুলি সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ

আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম কালু মহম্মদ। তার কাছ থেকে একটি নাইন এম এম
পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ট্যাংরা গ্রামের শ্যামপুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ
শ্যামপুরের বাসিন্দা কালু মহম্মদকে গ্রেপ্তার করে। ধৃতের বিরুদ্ধে পুলিশের কাছে একাধিক অভিযোগ রয়েছে বলে জানা যায়। পুলিশি হেপাজতের আবেদন
করে আজ তাকে রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে বলে জানান রায়গঞ্জ থানার আইসি সুমন্ত বিশ্বাস।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/50X_Lc4kudU